জোকস : প্রেমিক-প্রেমিকার ভয়!
জোকস : প্রেমিক-প্রেমিকার ভয়! অ- অ অ+ ধান্ধাবাজ প্রেমিক আর ঠগবাজ প্রেমিকার গল্প এটি। একদিন বিএমডাব্লিউ গাড়ি নিয়ে হাজির প্রেমিক। আনন্দে আত্মহারা প্রেমিকা সেজেগুজে বসল প্রেমিকের পাশে। দুজনে ছুটল লংড্রাইভে। দূর পাহাড়ে নদীর ধারে এক রেস্টুরেন্টে খেতে বসল তারা। দামি দামি খাবারের অর্ডার দিল প্রেমিক। দুজন খেতে খেতে কথা বলছে প্রেমিক : সুইটহার্ট! তোমাকে একটা সত্য কথা বলতে চাই আজ আমি... কিন্তু কিভাবে যে... প্রেমিকা : এত টেনশনের কি আছে! বলে ফেল তো জানু... প্রেমিক : না, মানে... তুমি কিভাবে নেবে বিষয়টা... প্রেমিকা : আরে কি আর মনে করব! নির্ভয়ে বলে ফেল তো! মিথ্যার চেয়ে সত্য বলা কিন্তু ভালো। প্রেমিক : আমি না... মানে আমি না... বলছিলাম কি... আমি কিন্তু আসলে মানে অবিবাহিত না। আমার বউ এবং একটা বাচ্চাও আছে... প্রেমিকা : ও...ও...ও এই ব্যাপার! এটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি তো ভাবছিলাম গাড়িটা বুঝি তোমার না! ...