জোকস : প্রেমিক-প্রেমিকার ভয়!
জোকস : প্রেমিক-প্রেমিকার ভয়!
অ- অ অ+
ধান্ধাবাজ প্রেমিক আর ঠগবাজ প্রেমিকার গল্প এটি। একদিন বিএমডাব্লিউ গাড়ি নিয়ে হাজির প্রেমিক।
আনন্দে আত্মহারা প্রেমিকা সেজেগুজে বসল প্রেমিকের পাশে। দুজনে ছুটল লংড্রাইভে। দূর পাহাড়ে নদীর ধারে এক রেস্টুরেন্টে খেতে বসল তারা। দামি দামি খাবারের অর্ডার দিল প্রেমিক। দুজন খেতে খেতে কথা বলছে
প্রেমিক : সুইটহার্ট! তোমাকে একটা সত্য কথা বলতে চাই আজ আমি... কিন্তু কিভাবে যে...
প্রেমিকা : এত টেনশনের কি আছে! বলে ফেল তো জানু...
প্রেমিক : না, মানে... তুমি কিভাবে নেবে বিষয়টা...
প্রেমিকা : আরে কি আর মনে করব! নির্ভয়ে বলে ফেল তো! মিথ্যার চেয়ে সত্য বলা কিন্তু ভালো।
প্রেমিক : আমি না... মানে আমি না... বলছিলাম কি... আমি কিন্তু আসলে মানে অবিবাহিত না। আমার বউ এবং একটা বাচ্চাও আছে...
প্রেমিকা : ও...ও...ও এই ব্যাপার! এটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি তো ভাবছিলাম গাড়িটা বুঝি তোমার না!
(২)
মন্টুর মা : দেখ তো কেমন লাগছে আমাকে? মাত্রই বিউটি পার্লার থেকে আসলাম!
মন্টুর মা : দেখ তো কেমন লাগছে আমাকে? মাত্রই বিউটি পার্লার থেকে আসলাম!
মন্টুর বাপ : পার্লার বন্ধ ছিল না-কি!?
এমন পাল্টা প্রশ্নের খেসারত- মন্টুর বাপ এখন পনের দিন ধরে হাসপাতালের বিছানায়।
(৩)
বিজ্ঞানের সেবায় অনেক গবেষণা আর পরিশ্রমের পর শেষ বয়সে লুজ মোশনের (ডায়রিয়া) শিকার হয়ে ধরাধাম ত্যাগ করলেন এক বিজ্ঞানী।
তবে মৃত্যুর আগে গতিবিদ্যার চতুর্থ সূত্র আবিষ্কারের কথা জানিয়ে গেলেন মিডিয়াকে। অবশ্য সেই সূত্র কেবল তার শেষকৃত্যের পরই প্রকাশের অনুরোধও করে গেলেন।
চোখের জলে বিজ্ঞানীকে দাফন করার পর তার রেখে যাওয়া নোটবুকে সেই সূত্রের দেখা মিলল : লুজ মোশন ক্যান নেভার বি ডান ইন স্লো মোশন!
মেয়েদের মন জয় করার নতুন টিপস পেতে ভিজিট করুনwww.valobasargolpo2.xyz
ভালবাসার গল্প, কষ্টের গল্প, প্রেমের গল্প
ReplyDeleteকষ্টের ভালবাসার গল্প
সিরিজ গল্প
ভৌতিক গল্প
বাংলা জোকস্
ফেসবুক স্ট্যাটাস
কবিতা ভান্ডার
ইসলামিক গল্প
Specialist Doctors And Hospitals In Bangladesh
ReplyDeleteBangla Song Lyrics
ReplyDelete